গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs ২ অসুস্থকে এয়ার লিফ্ট, গঙ্গাসাগরে সর্বস্ব খোয়ালেন রুশ মহিলা

    ২ অসুস্থকে এয়ার লিফ্ট, গঙ্গাসাগরে সর্বস্ব খোয়ালেন রুশ মহিলা

    0
    94
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা। দেশ-বিদেশের মানুষের ভিড়ে গমগম করছে মেলা প্রাঙ্গণ।
    এরমধ্যেই গঙ্গাসাগর মেলায় ঘুরতে এসে সর্বস্ব খুইয়েছেন এক রাশিয়ান মহিলা। কে বা কারা এই ঘটনায় জড়িত। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এদিকে গঙ্গাসাগরে এসে অসুস্থ হয়ে পড়া দুই পুণ্যার্থীকে এয়ারলিফ্ট করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে সোমবার সকালে লখনউয়ের বাসিন্দা বছর ৬৪-র সন্তলাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে যাওয়া হয়। এরপর এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    বেলার দিকে অসুস্থ হয়ে পড়েন হরিয়ানার বাসিন্দা বছর ৫৭-র বিমলা দেবী। তাঁকেও এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়।