গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত ২ নার্স, জরুরি বৈঠকে মুখ্যসচিব

    রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত ২ নার্স, জরুরি বৈঠকে মুখ্যসচিব

    0
    84
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২ নার্স বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের একজনের বাড়ি পূর্ব মেদিনীপুরে, অন্যজন কাটোয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

    জানা গিয়েছে এদের একজন কাটোয়ায় বাড়িতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে দুদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় বিশেষ অ্যাম্বুলেন্সে করে তিনি যে হাসপাতালের কর্মী, বারাসতের সেই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে চিকিৎসা চলছে। আরেকজন পুরুষ নার্সও একই ধরণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকেও ভেন্টিলেশনে রাখা হয়েছে। এদের নমুনা কল্যাণী এইমসে পাঠানো হয়। তাতে নিপা ভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। ফের একবার পরীক্ষার জন্য পুণেতে পাঠানো হয়েছে। এদের দুজনেরই অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে স্বাস্থ্যসচিবের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক প্রতিনিধি দল মঙ্গলবার রাজ্যে আসতে পারেন। বাদুড়বাহিত এই ভাইরাস অত্যন্ত সংক্রমাক। এই দুই নার্স কাদের সংস্পর্শে এসেছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।