গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National জেন জি-দের প্রশংসায় মোদী

    জেন জি-দের প্রশংসায় মোদী

    0
    66
    ছবি সৌজন্যে : এক্স

    বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানে এসে জেন জি-দের সৃজনশীলতার প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে তাঁদের অবদান অনস্বীকার্য।

    দেশের প্রায় ৫০ লক্ষ যুবক-যুবতীদের নিয়ে রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপে ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রধানমন্ত্রী জেন জি-দের উদ্দেশে বলেছেন, তাঁদের বল, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা ভবিষ্যতে ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার দেশের এই যুব সমাজের কথা ভেবে অতীতে ধারাবাহিক ভাবে প্রকল্পগুলি চালু করেছে, পরবর্তীকালে এসে তা ফলপ্রসূ হয়েছে। বিগত বেশ কয়েক বছরে এদেশে স্টার্টআপ গতি পেয়েছে।

    তাই ভবিষ্যতে যুব সমাজ কেন্দ্রীক আরও প্রকল্পের ভাবনাচিন্তা রয়েছে সরকারের। যুব সমাজের অবদানে ভারত অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করছে, যার মূলে রয়েছে সংস্কৃতি, বিষয়বস্তু এবং সৃজনশীলতা।