গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National এসআইআর : দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টে

    এসআইআর : দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টে

    0
    73
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি চেয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন।
    মঙ্গলবার দুপুর ২টোয় বিহারের এসআইআর মামলার শুনানি রয়েছে। তখনই এই মামলা শোনার আর্জি জানানো হয়। দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেনি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, আগামী সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে। সে দিনই এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে ওই আইনজীবী জানিয়েছেন, এসআইআর-কে কেন্দ্র করে রাজ্যে ছ’টি ঘটনা ঘটেছে। তবে কোন ঘটনার কথা তিনি উল্লেখ করতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। সোমবারের শুনানিতে কমিশনের তরফে জবাব দেওয়ার জন্য দু’সপ্তাহ সময় চাওয়া হয়।
    তবে প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে এক সপ্তাহ সময় দিয়েছে। আগামী ১৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।