ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যের অন্তর্বর্তী বাজেট

0
82
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন।
বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই হবে বর্তমান সরকারের শেষ অধিবেশন এবং এই অধিবেশনেই পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। রাজ্য সরকারের তরফে বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এ বার তেমন সম্ভাবনাও থাকছে বলেই ধরে নিচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয়। ফলে রাজনৈতিক ও প্রশাসনিক—উভয় মহলেই এই অধিবেশন ঘিরে বাড়ছে কৌতূহল ও জল্পনা।
অন্তর্বর্তী বাজেট হওয়ায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ঘোষণা না হলেও, রাজ্য সরকারের পক্ষ থেকে জনহিতকর একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত মিলেছে। অন্যদিকে, এই অধিবেশনে বিরোধী দলের ভূমিকাও নজর কাড়বে।