গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বাংলাদেশ ভারত বিরোধী নয় : জেনারেল দ্বিবেদী

    বাংলাদেশ ভারত বিরোধী নয় : জেনারেল দ্বিবেদী

    0
    60
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও ভারত এবং বাংলাদেশের সামরিক যোগাযোগ অক্ষুন্ন রয়েছে, জানিয়েছেন স্থলসেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ঢাকার অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেশি দিন নয়।

    তাই তাদের পদক্ষেপ নিয়ে বেশি চিন্তা করা হচ্ছে না।জেনারেল দ্বিবেদী সাংবাদিক বৈঠকে বলেছেন, সবচেয়ে আগে জানতে হবে কোন সরকার সেখানে আছে? যদি সেখানে অন্তর্বর্তী সরকার থাকে, তারা যে পদক্ষেপ করছে তার মেয়াদ কতদিন? চার-পাঁচ বছর না কি চার পাঁচ মাস? সেটা থেকেই আমাদের বুঝতে হবে তার যে পদক্ষেপ করছে তার প্রেক্ষিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রয়োজন আছে, না কি নেই। এর পরেই তিনি জানিয়েছেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখার ,স্থল, নৌ এবং বায়ুসেনা,সঙ্গেই যোগাযোগ রয়েছে বাংলাদেশ ফৌজের। তিনি বলেছেন, আমরা ওখানে প্রতিনিধিদল পাঠিয়েছিলাম। তাঁরা গিয়ে বিভিন্ন স্তরে কথা বলেছেন। তাঁর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের যোগাযোগ রয়েছে। নৌসেনা প্রধান এবং বায়ুসেনা প্রধানেরও তাঁদের স্তরে কথা হয়েছে।

    উদ্দেশ্যে হল, কোনও স্তরেই যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয়।এর পরেই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে দরাজ শংসাপত্র দিয়ে স্থলসেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মন্তব্য, আজকের দিনে বাংলাদেশের তিন বাহিনী,বাংলাদেশ স্থল, নৌ এবং বায়ুসেনা যে পদক্ষেপ করছে তা কোনও ভাবেই ভারত বিরোধী নয়।