
কোমায় চলে গিয়েছেন নিপা আক্রান্ত কাটোয়ার ১ নার্স। ভেন্টিলেশনে রয়েছেন পূর্ব মেদিনীপুরের আরেক নার্স। সূত্র মারফৎ খবর, ২জনেই জ্বর নিয়ে বেশ কয়েকদিন ডিউটি করেছিলেন।
২ জনেই একসঙ্গে জ্বর নিয়ে ডিউটি করছিলেন, সম্ভবত মহিলা নার্স থেকেই আরেকজনের সংক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে। ২জন নার্সই জ্বর নিয়ে পরীক্ষায় বসেছিলেন। গুসকরায় নার্সিংয়ের একটি পরীক্ষায় বসেছিলেন কাটোয়ার নার্স। নিউটাউনে টিসিএসের সেন্টারে একটি পরীক্ষায় বসেছিলেন আরেকজন। হৃদয়পুরে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন নিপা আক্রান্ত ২ নার্স।
এদিকে, এই ঘটনার পর ২ নার্সের ৩ জন রুমমেটও নার্স, তাঁদের ডিউটিতে আসতে নিষেধ করা হয়েছে। ৩জনের শরীরে এখনও কোনও উপসর্গ না থাকলেও ডিউটিতে নিষেধ, ২ নার্সের পরিবারকেই আপাতত আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফৎ খবর।






