গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs সংক্রান্তিতে সাগরে পুণ্যস্নান

    সংক্রান্তিতে সাগরে পুণ্যস্নান

    0
    99
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মকরসংক্রান্তিতে মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্যস্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। বুধবারও ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে।

    ঠান্ডার মধ্যেই মঙ্গলবার মাঝরাত থেকে শুরু হয়েছে স্নান। প্রশাসনের তরফে জানা গিয়েছে,লক্ষধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে মেলায়। এত বিপুল ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন পুণ্যার্থীরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চলছে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী। ড্রোন ওড়ানোর পাশাপাশি, স্পিড বোট ও হোভার ক্রাফটে চড়ে টহল দিচ্ছে পুলিশ ও নৌ-সেনা।

    পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে এসেছেন ভক্ত, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথির দল। সব মিলিয়ে সাগরতীর হয়ে উঠেছে এক টুকরো এক ভারত।