গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইরানে গণবিক্ষোভ : নিহত বেড়ে প্রায় ২৫০০

    ইরানে গণবিক্ষোভ : নিহত বেড়ে প্রায় ২৫০০

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স
    বন্দি হওয়া প্রায় ১০০ জন বিক্ষোভকারীর স্বীকারোক্তি’র ভিডিয়ো প্রকাশ করেছে পশ্চিম এশিয়ার দেশ ইরান। প্রত্যেককে হাতকড়া পরানো। মুখ ঝাপসা। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে এমন অন্তত ৯৭টি ভিডিয়ো সম্প্রচার করা হয়েছে।
    তবে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর আশঙ্কা, বন্দিদের উপর অত্যাচার চালিয়ে জোর করে এই স্বীকারোক্তিগুলি নেওয়া হয়েছে যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ইরানে গত প্রায় দু’সপ্তাহ ধরে গণবিক্ষোভ চলছে। প্রাথমিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা-ই এখন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে বিক্ষোভের রূপ নিয়েছে। এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে দমনপীড়ন। লাফিয়ে বাড়ছে নিহতদের সংখ্যাও।
    উদ্ভূত পরিস্থিতিতে ২ হাজারেরও বেশি মৃত্যুর খবর মিলেছে। বিক্ষোভকারীদের দাবি, অন্তত ২ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে সে দেশে। বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।