গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Sports সেমেনিওর দুইয়ে দুই, ফাইনালের কাছে সিটি

    সেমেনিওর দুইয়ে দুই, ফাইনালের কাছে সিটি

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স

    ম্যানচেস্টার সিটির জার্সিতে পা রাখার সঙ্গে সঙ্গেই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে শুরু করেছেন অঁতোয়ান সেমেনিও।

    বোর্নমাউথ থেকে ৬ কোটি ২৫ লাখ পাউন্ডে দলে টানা ফরোয়ার্ড সেমেনিও ইতিমধ্যেই দেখাচ্ছেন, কেন তাকে এত বড় অঙ্ক খরচ করে দলে নিয়েছে সিটি।এফএ কাপের তৃতীয় রাউন্ডে লিগ ওয়ান ক্লাব এক্সেটার সিটির বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল ও একটি অ্যাসিস্ট করে স্মরণীয় সূচনা করেন ২৬ বছর বয়সী সেমেনিও। যদিও ম্যাচটি সিটি জিতেছে একপেশে ব্যবধানে ,১০-১, তবু নতুন দলে তার প্রভাব স্পষ্ট ছিল।কারাবাও কাপের দুই লেগের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসলের বিপক্ষে সেন্ট জেমস পার্কের উত্তপ্ত পরিবেশে আবারও নিজের নাম লেখান স্কোরশিটে। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে সিটিকে এগিয়ে দেন তিনি।পরে আরো একবার বল জালে পাঠালেও দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর সেই গোল বাতিল হয়। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। দলের হয়ে অপর গোলটি করেন রায়ান শেরকি। এতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অনেকটা চাপমুক্ত থেকে মাঠে নামতে পারবে গার্দিওলার দল। সেমেনিওর আগমনে সিটির আক্রমণে যোগ হয়েছে নতুন মাত্রা। ম্যাচ শেষে সেমেনিও বলেছেন,আমি ঠিক জায়গায় ছিলাম, বলটা ঠেলে জালে পাঠাতে পেরেছি। আমরা জিতেছি, এটাই সবচেয়ে আনন্দের। এখানকার পরিবেশ অসাধারণ।

    সবাই আত্মবিশ্বাসী এবং সেরাটা দিতে চায়। ওরা আমাকে আপন করে নিয়েছে, আত্মবিশ্বাস জুগিয়েছে।উল্লেখ্য আগামী শনিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে প্রিমিয়ার লিগে অভিষেক হতে পারে সেমেনিওর।