গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment ফের কাছাকাছি অর্জুন-মালাইকা 

    ফের কাছাকাছি অর্জুন-মালাইকা 

    0
    79
    ছবি সৌজন্যে : এক্স

    আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক নিয়ে বারবার চর্চায়  উঠে এসেছেন মালাইকা অরোরা। তাঁদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি।

    একটা সময়ে গিয়ে সেই সম্পর্কে শেষ পর্যন্ত ইতি টানেন তাঁরা। সেই সম্পর্কে ফুলস্টপ দেওয়ার পরও অর্জুনের জন্য মালাইকার এখনও রয়েছে মনের টান। এখনও তাঁকে ভুলতে পারেননি বলিউডের বছর বাহান্নর লাস্যময়ী? আসলে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়েই মুখ খুলেছেন মালাইকা। সাক্ষাৎকারে তাঁকে সম্পর্ক-বিচ্ছেদ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাগ-অভিমান সবটাই জীবনের একটা অংশ। একটা বয়স পর্যন্ত এগুলো ভীষণরকম বিচলিত করবে। কিন্তু একটা সময়ের পর তা জীবন থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একইসঙ্গে মালাইকা আরও বলেন, তাঁর জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে অর্জুন। আর অর্জুন সারাজীবন তাঁর জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়েই থেকে যাবে। যদিও এটা তাঁদের খুব ব্যক্তিগত বিষয়। ব্যাক্তিগত জীবন নিয়ে খুব বেশি কাটাছেড়া করা পছন্দ করেন না। কিন্তু এটা না বললেই হত না।বলে রাখা ভালো অর্জুনের সঙ্গে সম্পর্ক ছেদের পর নানা গুঞ্জনের মাঝে দেশে আয়োজিত এনরিকের কনসার্টে এক পুরুষ বন্ধুর সঙ্গে দেখা যায় মালাইকাকে সেই নিয়েও কম চর্চা হয়নি। অনেকেই নানা মন্তব্য করেছেন তাঁর দিকে। এই বিষয়কেও তুলে ধরেন মালাইকা। বলেছেন, সম্পর্ক শেষ হওয়ার পর যে কোনও পুরুষের সঙ্গে দেখলেই নতুন প্রেমিক বলে দাগিয়ে দেওয়া মানুষের একটা স্বভাব। তাই তাঁর মনে হয় এই ধরনের বিষয়গুলোকে একেবারেই আমল দেওয়ার দরকার নেই।

    বলে রাখা ভালো জীবনে যেরকম পরিস্থিতিই আসুক না কেন, নিজের শর্তেই জীবন বাঁচতে চেয়েছেন মালাইকা। প্রাধান্য দিয়েছেন তাই নিজের পছন্দ-অপছন্দকে।