
ভারত গণতন্ত্রের জননী। দিল্লিতে অনুষ্ঠিত ২৮ তম কমনওয়েলথ স্পিকারদের সম্মেলনে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারত দেখিয়েছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলি স্থিতিশীলতা, গতি এবং মাত্রা প্রদান করতে পারে।
২০২৪ সালের সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, যে এটি ছিল মানব ইতিহাসের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন। তিনি উল্লেখ করেন যে ৮ হাজারেরও বেশি প্রার্থী এবং ৭০০ টিরও বেশি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছিল। নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেছেন, ভারতের নারীরা কেবল অংশগ্রহণই করছেন না, নেতৃত্বও দিচ্ছেন।
ভারতে একজন মহিলা রাষ্ট্রপতি, দিল্লিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং সারা দেশে প্রায় ১৫ লক্ষ নির্বাচিত মহিলা প্রতিনিধি রয়েছেন। নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের গণতন্ত্র বৈচিত্র্যে সমৃদ্ধ, সারা দেশে শত শত ভাষা প্রচলিত। এই বৈচিত্র্য উদযাপন করা হয় কারণ ভারতে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী, যেমন একটি বৃহৎ বৃক্ষ যার শিকড় গভীরভাবে স্থাপিত।
