চন্দ্রশেখর বসু-র জীবনাবসান  

0
103
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

প্রয়াত হয়েছেন বিশিষ্ট ট্রেড ইউনিয়ন ব্যক্তিত্ব, বীমাকর্মী আন্দোলনের অন্যতম পুরোধা এবং বীমা কর্মচারী সমিতির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও সম্পাদক কমরেড চন্দ্রশেখর বসু।শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ তাঁর বিধাননগরের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। মৃত্যুর সময়ে তিনিই ছিলেন সিপিএম’র প্রবীণতম পার্টি সদস্য। তাঁর পুত্র, পুত্রবধু এবং নাতি বর্তমান। চন্দ্রশেখর বসুর জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শ্রদ্ধা জানিয়েছেন সারা ভারত বীমা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মিশ্র। চন্দ্রশেখর বসুর জন্ম ও প্রাথমিক শিক্ষা অধুনা বাংলাদেশের যশোরে। পরে চলে আসেন কলকাতায়। স্নাতক হন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

এরপরই নিজেকে নিয়োজিত করেন বামপন্থী আন্দোলনে। ১৯৪৪ সালে তিনি হিন্দুস্তান ইনসিওরেন্স সংস্থায় যোগ দেন‌ এবং ঐ বছরই তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য পদ অর্জন করেন, যা আমৃত্যু বর্তমান ছিল।