গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ইরান : পেজেশকিয়ান-নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ পুতিনের

    ইরান : পেজেশকিয়ান-নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ পুতিনের

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।
    এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ভ্লাদিমির পুতিন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, এবং এতে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখতে রাশিয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করা হয়।
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের ফলাফল খুব শিগগিরই জানানো হবে। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা প্রশমনে সহায়তা করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।