রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে শোনানোর দাওয়াই অভিষেকের

0
107
ছবি সৌজন্যে : নিজস্ব
বিজেপিকে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে শোনানোর দাওয়াই বাতলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপরের সভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি চলতি মাসের ১৬-১৭-১৮-১৯ তারিখ ইআরও অফিসে বিজেপির কর্মকর্তারা দশটার বেশি ফর্ম জমা দিতে আসে তাহলে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজেও শোনাতে বলেছেন বলেছেন ভদ্রভাবে।
আক্রমণ করে বলেছেন ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবে। সেটা হতে দেওয়া হবে না। বাঁকুড়ায় ফর্ম সেভেন ভর্তি গাড়ি আটকানো হয়েছে। কলকাতায় করতে এসেছিল তৃণমূল রুখে দিয়েছে। ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকেও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন জীবিত ভোটারকে দেখতে পারছেন না নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফের একবার ৩ জন ভোটারকে মঞ্চে তুলে দাবি করেছেন কমিশনের লিস্টে এরা মৃত। জলজ্যান্ত মানুষগুলোকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে।
এরপরেই আক্রমণ করে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জ্ঞানেশ কুমারের জন্য ছানিশ্রী প্রকল্প চালু করতে হবে।