এসআইআর শুনানিতে অশান্তি-গণইস্তফা, কড়া কমিশন

0
75
ছবি সৌজন্যে : নিজস্ব
এসআইআর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের নির্দেশিকার পর উদ্বেগ বাড়তেই সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন যাঁরা শুনানিতে শুধু অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাঁরা অন্য নথি বিএলও-র কাছে পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
নির্বাচন কমিশন যে ১৩টি নথির কথা আগেই জানিয়েছিল সেগুলোই বিবেচিত হবে। একইসঙ্গে শুনানিতে কেন মাধ্যমিকের অ্যাডমিট জমা নেওয়া হয়েছে তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কারণ দর্শাতে বলা হয়েছে। এরইমধ্যে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে দিকে দিকে প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ। কোথাও বিডিও অফিসে ভাঙচুর, কোথাও রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে জেলায় জেলায় গণইস্তফা দিচ্ছেন বিএলওরা। যদিও এরপ্রভাব পড়বে না বলে জানিয়েছেন সিইও মনোজ কুমার। এদিকে এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এই ইস্তফা গ্রহণযোগ্য নয়।
দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন আইনে বলা আছে যদি কাজ করার ইচ্ছে না থাকে তাতে চাকরি থেকে ইস্তফা দিতে হবে।