
খোকাবাবুর নিরাপত্তার দায়িত্বে, তাই পুলিশের দেখা মেলেনি। আক্রমণ করেছেন অধীর চৌধুরি। পরপর দুদিন দফায় দফায় বেলডাঙায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব বিরোধীরা।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেছেন বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তাই সেখানেই সব পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক মেরুদণ্ড বলে কিছু নেই। আন্দোলনকারীদের ক্ষোভ স্বাভাবিক বলছেন। কিন্তু তার জন্য রাজ্য সরকারই দায়ী। তিনি বারবার বলেছেন ইউনিক আইডেননটিটি কার্ড চালু করতে।
প্রত্যেক রাজ্যে ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করার কথা বলেছিলেন। কিন্তু তার কিছুই হয়নি। ফলে এই ধরণের ঘটনা ভারতের অন্য জায়গায় বাড়তে পারে।
