মোদীর মুখে বেলডাঙা, প্রশ্ন মহিলারা নিরাপত্তাতেও

0
169
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মালদার সভা থেকে অশান্ত বেলডাঙা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন মহিলা সাংবাদিকের সঙ্গে তৃণমূলের অভব্যতা করেছে তৃণমূলের গুন্ডারা।

পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা কোথাও নেই বলে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়েও মহিলারা সুরক্ষিত নন। তাঁর দাবি এরাজ্যে কেউ নিরাপদে নেই। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন তৃণমূলের গুন্ডামি আর বেশিদিন চলবে না। এর শেষ হবেই।

নির্মমতা এতটাই যে, মহিলাদের কথা শোনা হয় না। নির্যাতিতাদের কোর্টে যেতে হয়। এই পরিস্থিতি বদলাতে হবে। তাঁর দাবি পশ্চিমবঙ্গের পরনো গৌরব ফেরাতে পারে বিজেপিই।