গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia হোস্টেলে ছাত্রকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

    হোস্টেলে ছাত্রকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

    0
    249
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ক্লাস টেনের ছাত্রকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগে শোরগোল পড়েছে নদিয়ার পলাশিতে। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি ছাত্রটি নিজেই ছাদ থেকে ঝাঁপ দিয়েছে।

    জানা গিয়েছে ক্লাস টেনের কাদির শেখ পলাশি পাবলিক স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করে। শনিবার রাতে ওই স্কুল বিল্ডিংয়ের ৪ তলার ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়। তড়িঘড়ি তাঁকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতাল পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি ছাত্রটি ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। যদিও পরিবারের দাবি তাঁকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। সহপাঠীদের দাবি কাদির হোস্টেলে থাকতে চাইত না।

    সেই কারণে পরিবারের লোকজনের সঙ্গে অশান্তি হয়েছিল। এরপর রাতে স্কুলের ছাদের দরজা খুলে ঝাঁপ দেয়। সহপাঠী, স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।