গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

    ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

    0
    40
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমেছেন।

    একই দিনে গ্রিনল্যান্ডের রাজধানী নুকেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।কোপেনহেগেনে বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পক্ষে নানা স্লোগান দেন। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল , গ্রিনল্যান্ড থেকে হাত সরাও এবং গ্রিনল্যান্ড গ্রীনল্যান্ডিয়াদের জন্য।ডেনমার্কে বসবাসরত গ্রিনল্যান্ডীয়দের সংস্থা উগাত তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তাঁদের লক্ষ্য হলো গ্রিনল্যান্ডের গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান জানিয়ে একটি স্পষ্ট ও ঐক্যবদ্ধ বার্তা পাঠানো।গ্রিনল্যান্ডের রাজনীতিবিদ এরিক জেনসেন বলেছেন, তাঁদের একসঙ্গে থাকা এবং তা বিশ্ববাসীর সামনে দেখানো খুব গুরুত্বপূর্ণ।

    তাঁরা দেখাতে চান, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, তাঁরা কখনোই আমেরিকার অংশ হতে চান না এবং আমেরিকার দ্বারা অধিগ্রহণও মেনে নেবেন না। উল্লেখ্য গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেনও নুকে এই বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভকারীরা,আমরাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করব লেখা প্ল্যাকার্ড হাতে মার্কিন কনস্যুলেটের দিকে মিছিল করেন।