গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda শুনানির নোটিস প্রতিমন্ত্রী তাজমুল, কংগ্রেস নেতা আশুতোষও

    শুনানির নোটিস প্রতিমন্ত্রী তাজমুল, কংগ্রেস নেতা আশুতোষও

    0
    175
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবার শুনানির নোটিস পেয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। জানা গিয়েছে, মালদা জেলার কয়েক লক্ষ মানুষের কাছে শুনানির নোটিস পেয়েছেন।হরিশচন্দ্রপুর বিধানসভাতেও  বহু মানুষের কাছে শুনানির নোটিস গেছে।
    এবার ওই বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী খোদ তাজমুল হোসেনের কাছে পৌঁছেছে শুনানির নোটিস। তার পরিবারের সদস্যদের কাছেও নোটিস গেছে। মন্ত্রীর অভিযোগ, বিজেপির চক্রান্তে কমিশন মানুষকে হয়রানি করছে। এসআইআর-এর নাম করে এনআরসির চক্রান্ত চলছে। মূলত সংখ্যালঘু সম্প্রদায় কে টার্গেট করা হচ্ছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। ওদিকে, শুনানির নোটিস পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশাল। শুধু তিনি নন,শুনানির জন্য ডাক পেয়েছেন চুনাখালি পঞ্চায়েতের তিন তিন বারের উপপ্রধান নরেশ চন্দ্র নস্কর’ও। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় পেয়েছেন এসআইআর শুনানি নোটিস।
    রাসবিহারী কেন্দ্রের বহুদিনের ভোটার তিনি। দু’বার ভোটেও লড়েছেন তিনি। শুনানিতে ডাক পেয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন এই খবর।