নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে এসআইআর : কমিশন

0
101
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া সময়ের মধ্যেই শেষ হবে এসআইআর প্রক্রিয়া। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে যে সমস্ত বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে তাতে কোনোওরকম ব্যাঘাত সৃষ্টি হয়নি এসআইআর-র কাজে।
যদিও ৫ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনে যে রিপোর্ট পাঠানোর কথা তাতে চলতি সপ্তাহের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এসআইআর-র শুনানি-কে কেন্দ্র করে যে গন্ডগোল হয়েছে তার সম্পূর্ণ রিপোর্ট। আর এই রিপোর্ট খতিয়ে দেখতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল-কে একদিনের ঝটিকা সফরে ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনার পর আগামী দিনে কিভাবে রাজ্যে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে এসআইআর-র কাজ কে সম্পন্ন করা যাবে তা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। পাশাপাশি আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বুথ কিভাবে হবে তা সবিস্তারে আলোচনা হয়েছে বলেও কমিশন সূত্রে খবর। মঙ্গলবার থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুরু হতে চলেছে পর্যবেক্ষণের কাজ।
রাজ্যে নতুন নিয়োগ হওয়ার চারজন স্পেশাল রোল অবজারভারের নেতৃত্বে হবে এই পর্যবেক্ষণের কাজ যেখানে উপস্থিত থাকবেন চল্লিশ জন মাইক্রো অবজারভার। কমিশন সূত্রে খবর এই পর্যবেক্ষণের কাজ সরজমিনে খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্বয়ং।