গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Video News এসআইআর : লালবাগে ধুন্ধুমার, আসানসোলেও

    এসআইআর : লালবাগে ধুন্ধুমার, আসানসোলেও

    0
    99

    এসআইআর শুনানির আবহে এবার ফর্ম সেভেন জমা করা নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় লালবাগ মহকুমা শাসকের দফতর সংলগ্ন এলাকায়। অভিযোগ, মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি বিধায়কের নেতৃত্বে ফর্ম সেভেন জমা দিতে গিয়েছিল মুর্শিদাবাদ সংগঠনিক জেলা বিজেপির নেতাকর্মীরা। তখন তাঁদের ফর্ম কেড়ে নিয়ে তৃণমূলের কর্মীরা আগুন ধরিয়ে দেয়। এরপরে পুলিশের সামনেই তৃণমূল সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। এরপর দেখা যাচ্ছে, আসানসোল দক্ষিণ থানার মহকুমাশাসক অফিসে হেয়ারিং কেন্দ্রে তুমুল উত্তেজনা।