গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National সপুত্র পলাতক রুশ বধূকে খুঁজতে কেন্দ্রকে সুপ্রিম ডেডলাইন

    সপুত্র পলাতক রুশ বধূকে খুঁজতে কেন্দ্রকে সুপ্রিম ডেডলাইন

    0
    69
    ছবি সৌজন্যে : এক্স
    এখনও অধরা চন্দননগরের বসু পরিবারের রুশ গুপ্তচর বৌমা ভিক্টোরিয়া জিগালিনা এবং তাঁর পাঁচ বছরের শিশুপুত্র। তাঁদের খুঁজে বের করতেই কেন্দ্রের পক্ষের সওয়ালকারীর অনুরোধে সময়সীমা বাড়িয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ।
    সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে চলছিল এই মামলার শুনানি। কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশর্য ভাটি। অতিরিক্ত সলিসিটর জেনারেল এজলাসে জানিয়েছেন, ভিক্টোরিয়া এবং শিশুটির সন্ধান পেতে কেন্দ্রের তরফে সকল প্রকার চেষ্টা চালানো হয়েছে।
    আদালতের নির্দেশ মেনে, ইন্টারপোলের রেড কর্নার নোটিসও জারি করা হয়েছে। এমনকি, এই মর্মে মস্কোর দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে আদালতে জানান তিনি। পাশাপাশি, আদালতের কাছে তিনি আবেদন করেন যেন আরও কয়েকদিন বাড়তি সময় দেওয়া হয়। এরপরেই আদালত তাঁর আবেদন মঞ্জুর করে চার সপ্তাহের সময়সীমা বরাদ্দ করে।