গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Bankura উন্নয়নের পাঁচালি, ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক ফাল্গুনী 

    উন্নয়নের পাঁচালি, ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক ফাল্গুনী 

    0
    226
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঁকুড়ার সিমলাপালে উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন তালড্যাংরার তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু। এমনটাই দাবি করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োকে সামনে রেখে বিজেপি শিবিরের অভিযোগ, প্রতিশ্রুতি পূরণ না হওয়াতেই বাঁকুড়ার সিমলাপালের দুবরাজপুর পঞ্চায়েতের মাদারিয়া গ্রামের মানুষের প্রশ্নের মুখে পড়েছেন বিধায়ক। গ্রামবাসীদের অভিযোগ, উপনির্বাচনের সময় শিলাবতী নদীর ভাঙন রোধ ও পাকা সেতু বা কজওয়ে তৈরির আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
    বর্ষায় সেতু না থাকায় বহু গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ব্যবহার করতে বাধ্য হন। যদিও বিধায়কের দাবি, ওটা ক্ষোভ নয় -এলাকাবাসী তাঁদের সমস্যা জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে দফতরের সঙ্গে কথা হয়েছে।