গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports ভাঙা হাত নিয়ে চ্যাম্পিয়নস লিগে ফোডেন !

    ভাঙা হাত নিয়ে চ্যাম্পিয়নস লিগে ফোডেন !

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স

    হাতের হাড়ে চিড় ধরলেও চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব বুদো/গ্লিম্টের বিপক্ষে মাঠে নামতে পারেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। ইংল্যান্ডের তারকা ফুটবলারকে দলে রেখেই নর্দার্ন নরওয়ের উদ্দেশে রওনা দিয়েছে সিটি স্কোয়াড।

    এর আগে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারের ম্যাচে প্রথমার্ধ শেষে ফোডেনকে তুলে নেওয়া হয়। একটি ডুয়েলে অস্বাভাবিকভাবে হাতে ভর পড়ায় চোট পান তিনি।ম্যাচের পর সিটির কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেন, ফোডেনের হাতে হালকা ফাটল আছে। তবে সেটি ম্যাচ খেলার পথে বড় বাধা নয়। এদিকে,ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ফিল ফোডেন-র হাতে একটু চিড় ধরেছে, কিন্তু সে সুরক্ষা নিয়ে খেলছে। এদিকে গোলখরা চললেও আর্লিং হলান্ডকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত দেননি গার্দিওলা। শেষ সাত ম্যাচে ওপেন প্লে থেকে গোল না পেলেও নরওয়েজিয়ান স্ট্রাইকার নিজের দেশে ফিরেই খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন কোচ। ওদিকে ম্যানচেস্টার ডার্বির হার সিটির জন্য হতাশাজনক ছিল।

    প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিততে না পারায় শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে সাত পয়েন্টে।তবে গার্দিওলা আপাতত লিগের হতাশা ভুলে ইউরোপে মনোযোগ দিতে চান।