গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports সেন্টার-ব্যাক মার্ক গেয়িকে দলে নিল সিটি

    সেন্টার-ব্যাক মার্ক গেয়িকে দলে নিল সিটি

    0
    70
    ছবি সৌজন্যে : এক্স

    রক্ষণভাগে শক্তি বাড়াতে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে ক্রিস্টাল প্যালেসের সেন্টার-ব্যাক মার্ক গেয়িকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ২৫ বছর বয়সী এই ইংলিশ সেন্টার-ব্যাককে দলে টানতে ২ কোটি পাউন্ড খরচ করতে হয়েছে সিটিকে।

    তবে আনুষ্ঠানিকভাবে গেয়ির ট্রান্সফার ফি নিয়ে কিছু জানায়নি পেপ গার্দিওলার দল। এর আগে চলতি মাসের শুরুতে বোর্নমাউথ থেকে উইঙ্গার অ্যান্টোয়ান সেমেনিওকে দলে টেনেছিল সিটি।ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২৬টি ম্যাচ খেলা গেয়ি বেড়ে উঠেছেন চেলসির একাডেমিতে।

    এরপর সোয়ানসি সিটিতে খেলে ২০২১ সালে প্যালেসে যোগ দেন ইংলিশ ফুটবলার মার্ক গেয়ি। প্যালেসের হয়ে সব মিলিয়ে ১৮৮ ম্যাচ খেলে ১১ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন তিনি।