শীত ‘ফুড়ুৎ’, চড়ছে তাপমাত্রার পারদ

0
132
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জানুয়ারির মধ্যিখানেই উধাও হয়ে গিয়েছে শীতের আমেজ। বেলা বাড়লেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ।
যারফলে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। অলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় সামান্য বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রাও। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং কোমোরিন এলাকায় ঘূর্ণায়মান বাতাস ও আপার এয়ার সার্কুলেশনের প্রভাবে দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
কলকাতা সহ অন্যান্য জেলায় সকালের দিকে কুয়াশা বাড়বে। উত্তরবঙ্গেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।