গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ৪৮ ঘণ্টায় ডিজি নিয়োগের প্রস্তাব পাঠাতে রাজ্যকে নির্দেশ

    ৪৮ ঘণ্টায় ডিজি নিয়োগের প্রস্তাব পাঠাতে রাজ্যকে নির্দেশ

    0
    82
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউপিএসসিকে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। নির্দেশ দিয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ।
    আইপিএস রাজেশ কুমারের করা মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে ২৩ জানুয়ারি ইউপিএসসি-তে প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। তার প্রেক্ষিতে ২৮ তারিখ ইউপিএসসি-র কমিটি প্যানেল প্রস্তুত করবে। আইপিএস অফিসার রাজেশ এখন রাজ্যের গণশিক্ষাপ্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব। আর কয়েক দিনের মধ্যে তাঁর কর্মজীবন শেষ হবে। ট্রাইবুনালে তিনি তাঁর আবেদনে জানিয়েছিলেন ডিজি হওয়ার সমস্ত রকম যোগ্য থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। ৩১ জানুয়ারি ডিজিপি পদ থেকে অবসর নেওয়ার কথা রাজীব কুমারের।
    পরবর্তীতে ওই পদে ডিজিপি কে হবেন, তা নিয়ে নজিরবিহীন জটিলতা তৈরি হয়েছে। রাজ্য সরকারের পাঠানো নামের তালিকা আগেই ফেরত পাঠিয়েছিল ইউপিএসসি।