গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International আমেরিকার হামলা, গ্রিনল্যান্ড সতর্ক করল বাসিন্দাদের

    আমেরিকার হামলা, গ্রিনল্যান্ড সতর্ক করল বাসিন্দাদের

    0
    73
    ছবি সৌজন্যে : এক্স
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিকে হালকা ভাবে নিচ্ছেন না সে দ্বীপের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডরিক নেলসন। আমেরিকার সম্ভাব্য সামরিক হামলার জন্য তাঁর প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
    একই সঙ্গে ওই দ্বীপের বাসিন্দাদেরও সতর্ক করেছেন। নেলসন বলেছেন, সামরিক আক্রমণের সম্ভাবনার জন্য গ্রিনল্যান্ডকে প্রস্তুতি শুরু করতে হবে। তবে তিনি এ-ও মনে করেন, এ ধরনের সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব! তাঁর কথায়, সামরিক সংঘাতের সম্ভাবনা কম। তবে তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নেলসন জানিয়েছেন, তাঁর প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করবে।
    সেই টাস্ক ফোর্স দ্বীপের বাসিন্দাদের দৈনন্দিন জীবনে সম্ভাব্য যে কোনও ব্যাঘাতের জন্য প্রস্তুত থাকবে। তারা সাহায্য করবে।