গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National উদয়নিধির সনাতন মন্তব্য ঘৃণাভাষণ, ভর্ৎসনা হাইকোর্টের

    উদয়নিধির সনাতন মন্তব্য ঘৃণাভাষণ, ভর্ৎসনা হাইকোর্টের

    0
    56
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের সনাতন ধর্ম নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য কার্যত ঘৃণাভাষণ। তাঁর বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়িয়েছে মাদ্রাজ হাইকোর্ট।
    একইসঙ্গে হাইকোর্ট বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে করা এফআইআর বাতিল করে দিয়েছে। উদয়নিধির সনাতন ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের পরপরই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি নিন্দাজনক ট্যুইট করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। হাইকোর্টের মাদুরাই বেঞ্চের বিচারপতি এস শ্রীমতী তীব্র ভর্ৎসনার পর্যবেক্ষণে বলেছেন, গত ১০০ বছর ধরে দ্রাবিড় আন্দোলনের ধারাবাহিকতায় হিন্দুধর্মের উপর স্পষ্ট আক্রমণ চালানো হয়েছে। আদালতের মতে, উদয়নিধি সেই একই মতাদর্শের উত্তরাধিকার-এর অংশ।
    আদালত আরও উদ্বেগ প্রকাশ করে বলে, যাঁরা ঘৃণামূলক বক্তব্য শুরু করেন, তাঁরা প্রায়শই শাস্তির বাইরে থেকে যান, অথচ যাঁরা তার প্রতিবাদ করেন, তাঁদেরই আইনের মুখোমুখি হতে হয়।