
লজিক্যাল ডিসক্রেপেন্সি ও আনম্যাপড ভোটারদের তালিকা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, বিভিন্ন শহরের ওয়ার্ড অফিস সহ সমস্ত গুরুত্বপূর্ণ জনসমক্ষে তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তালিকা প্রকাশের পর অতিরিক্ত ১০ দিন সময় দেওয়া হবে নথি জমা দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৪ জানুয়ারি ২০২৬-র মধ্যে দুই শ্রেণির ভোটারদের নাম প্রকাশ্যে টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উদ্দেশ্য যাতে সংশ্লিষ্ট ভোটাররা সহজেই জানতে পারেন তাঁদের নামে কোনও সমস্যা রয়েছে কিনা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যাঁদের নাম লজিক্যাল ডিসক্রেপেন্সি বা আনম্যাপড হিসেবে চিহ্নিত তাঁরা নিজেরা বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি ও আপত্তি কথা জানাতে পারবেন।
ওই প্রতিনিধি চাইলে বুথ লেভেল এজেন্টরাও হতে পারে। সেক্ষেত্রে সই বা টিপসই সহ অনুমতিপত্র বাধ্যতামূলক।
