
মহেশতলায় ক্লাস ফোর-র এর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে।
জানা গিয়েছে, বুধবার স্কুলের মধ্যে বাংলার শিক্ষক ওই ক্লাস ফোর-এর শিশু কন্যাকে গল্পের বই দেওয়ার নাম করে স্কুলের দোতলায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টা জানালে স্কুলে সমস্ত অভিভাবকরা এসে স্কুল ঘেরাও করে। ইতিমধ্যে মহেশতলা থানার শিশু কন্যার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ পকসো মামলার রুজু করে তৎপরতার সাথে কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে এর আগেও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে এখনো কোর্টে মামলা চলছে ওই শিক্ষকের।
