
এসআইআর হয়রানির প্রতিবাদে এবার পথে সিপিএম। আসানসোলে এসডিও অফিসের বাইরে বামেদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাম নেতাকমীরা। এসডিও অফিসের গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। কার্যত একই ছবি রাজারহাটের বিডিও অফিসে। বিষ্ণুপুর বটতলা থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী সমথকরা।
তাঁদের অভিযোগ বিজেপি, তৃণমূলের ভোটারদের বাদ দিয়ে বেছে বেছে নোটিস দেওয়া হচ্ছে।
