গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

    বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

    0
    77
    ছবি সৌজন্যে : এক্স

    পর্দার রসায়ন ছাপিয়ে বাস্তব জীবনেও যে দক্ষিণী দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক গভীর, তা ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট।

    দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন ঘুরছে টলিউড ও বলিউডের অন্দরে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে বাগদান ও বিয়ের খবর।সম্প্রতি দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে নাকি গোপনে আংটি বদল সেরেছেন বিজয় ও রাশমিকা।এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান।এই পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাশমিকা মান্দানা।কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর আসন্ন বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, গুঞ্জনকে একেবারে উড়িয়ে না দিয়ে সংযত জবাব দেন অভিনেত্রী।রাশমিকা বলেছেন, এই ধরনের আলোচনা তো গত চার বছর ধরেই চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বারবার করছে এবং সুখবরের অপেক্ষায় আছে। তবে তখনই এই বিষয় নিয়ে কথা বলবেন, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।অন্যদিকে, দাবি করা হয়েছে, সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বিজয় ও রাশমিকা। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছিল, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে অত্যন্ত ঘরোয়া, যেখানে উপস্থিত থাকবেন কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।তবে এসব জল্পনার মাঝেই এক মন্তব্যে রাশমিকা স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এখনই বিয়ে নিয়ে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না।

    প্রসঙ্গত, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে আংটি দেখা গেলেও, সে বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি। যদিও আংটি আড়াল করতেও দেখা যায়নি তাঁদের।পাপারাৎজিদের ক্যামেরায় একাধিকবার ধরা পড়েছে সেই মুহূর্ত।