
এবার ভয়াবহ অগ্নিকাণ্ডে মধ্যমগ্রামে। বৃহস্পতিবার দুপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা।
কালো ধোয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কারখানার ভিতরে প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করা না গেলেও দমকলের অনুমান শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়েছে। ঘটনার সময় কারখানায় বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার ঘটনায় মুহূর্তে আতঙ্কে ছড়িয়ে পড়ে।
তবে প্রত্যেকেই বেরিয়ে আসতে সক্ষম হয়। হতাহতের খবর না থাকলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।
