
শীত কিংবা গরম-যেকোনো সিজনেই বিটরুটের শরবত শরীরকে দেয় বিশেষ পুষ্টি আর সতেজ অনুভূতি। উজ্জ্বল লাল রঙের এই সবজিটি ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার।
যার শরীরের ভেতর থেকে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। বিটরুটের শরবত আয়রনে সমৃদ্ধ।বিটরুট দেহে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। অ্যানিমিয়া প্রতিরোধে আয়রনযুক্ত এই শরবত বেশ কার্যকর।বিটরুটের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে, ত্বক রাখে উজ্জ্বল ও স্বাস্থ্যকর।পাশাপাশি বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালীকে শিথিল করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি উপকারী পানীয়।অন্যদিকে,বিটরুট লিভার পরিষ্কার করতে সহায়তা করে এবং শরীরের বিষাক্ত উপাদান বাইরে বের করতে ভূমিকা রাখে।এছাড়া বিটরুটের ফাইবার হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। তাই নিয়মিত বিটরুট খেলে হজমশক্তি বাড়ে।আর প্রাকৃতিক চিনি ও পুষ্টিগুণের কারণে বিটরুট শরবত শরীরে তাত্ক্ষণিক শক্তি জোগায়। যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্য এটি বেশ উপকারী।
ওদিকে বিটরুট ভিটামিন সি, আয়রন ও ফোলেট সমৃদ্ধ হওয়ায় বিটরুট ত্বক উজ্জ্বল করে, চুল পড়া কমায় এবং চুলের গোড়া মজবুত করে।ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ইমিউনিটি উন্নত করে, সর্দি-কাশিসহ নানা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।








