
বিবাহ বিতর্কে অভিনেতা-রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের মামলা। হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী-র অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
মামলা রুজু করেছে আনন্দপুর থানার পুলিশ। হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছেন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। বিবাহিত অবস্থায় হিরণ চট্টোপাধ্যায়, হৃতিকা গিরি অবৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে অভিযোগ। এই অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার মোট তিন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। খড়গপুর সদরের বিধায়ক ও খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ্ময় চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছিল।
তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অনিন্দিতা চট্টোপাধ্য়ায়। দ্বিতীয়বার বিয়ে করেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি।




