গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International চারশো’র দোরগোড়ায় জোকোভিচ

    চারশো’র দোরগোড়ায় জোকোভিচ

    0
    45
    ছবি সৌজন্যে : এক্স

    অস্ট্রেলিয়ান ওপেনের পঞ্চম দিনে ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন নোভাক জোকোভিচ। অন্যদিকে, নিপাট আধিপত্যে গোটা মেলবোর্ন পার্ক নিজের দখলে নিলেন ইয়ানিক সিনার।

    ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ তৃতীয় রাউন্ডে পৌঁছলেন অনায়াসে। ইতালিয়ান কোয়ালিফায়ার ফ্রানচেস্কো মাস্ত্রেলিকে ৬-৩, ৬-২, ৬-২-এ হারিয়ে মেলবোর্নে অভিযান আরও মজবুত করলেন সার্বিয়ান কিংবদন্তি। এই জয়ের সুবাদে গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচের মোট জয়ের সংখ্যা দাঁড়াল ৩৯৯। মেলবোর্নে ১০১তম—রজার ফেডেরারের ভেন্যু রেকর্ড ছুঁতে এখন আর মাত্র এক ম্যাচ দূরে। পরের রাউন্ডে প্রতিপক্ষ বোটিক ফান ডে জান্ডশুল্প। লক্ষ্য স্পষ্ট,১১তম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব, সঙ্গে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম।দিনের সবচেয়ে চোখে পড়া পারফরম্যান্স ইয়ানিক সিনারের। বিশ্বের দু নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থকে একপ্রকার উড়িয়ে দিয়েছেন,৬-১, ৬-৪, ৬-২।

    ম্যাচে ১৮টি এস, একটাও সেট না ছাড়ার ধারাবাহিকতা,শেষ ১২টি টুর ম্যাচে একই ছবি। অস্ট্রেলিয়ান ওপেনের হ্যাটট্রিক খেতাবের দিকে এগোচ্ছেন ইয়ানিক সিনার।