গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ৩ লক্ষের বেশি ‘নো-ম্যাপিং’ ভোটার শুনানিতে গরহাজির

    ৩ লক্ষের বেশি ‘নো-ম্যাপিং’ ভোটার শুনানিতে গরহাজির

    0
    57
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ডাকা হলেও শুনানিতে যাননি তিন লক্ষের বেশি নো-ম্যাপিং ভোটার! ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে-এর শুনানিতে তাঁদের নোটিস দিয়েছিল কমিশন।

    কমিশন সূত্রে খবর, দিনক্ষণ জানিয়ে প্রায় ৩২ লক্ষ নো-ম্যাপিং ভোটারকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। এখন ওই শুনানি প্রায় শেষের মুখে। তাতে দেখা যাচ্ছে, প্রায় ১০ শতাংশ ভোটার শুনানিতে উপস্থিত হননি।এসআইআর-র খসড়া তালিকা প্রকাশের সময়ই কমিশন জানিয়েছিল পশ্চিমবঙ্গে নো-ম্যাপিং ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। ওই সব ভোটার ২০০২ সালের শেষ এসআইআরের সঙ্গে লিঙ্ক দেখাতে পারেননি। তাঁদের প্রত্যেককেই শুনানির জন্য প্রথম পর্যায়ে ডেকে পাঠানো হয়। ওই শুনানির একেবারে শেষ পর্যায়ে এসে কমিশনের তথ্য বলছে, ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ৩ লক্ষ ২০ হাজারের কাছাকাছি ভোটার হাজিরাই দেননি। নো-ম্যাপিং ছাড়াও তথ্যগত অসঙ্গতির রয়েছে, এমন ভোটারদেরও শুনানিতে ডেকেছে কমিশন। আগামী ৭ ফেব্রুয়ারি এসআইআরের শুনানির শেষ দিন। ওই মাসের ১৪ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে সেই সময়সীমা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন। এদিকে, ওড়িশা, ঝাড়খন্ড এবং বিহার থেকে ২৯৪ জন সিনিয়র মাইক্রো অবসার্ভার এই রাজ্যে আসতে চলেছেন।

    রাজ্যের কাজে আর কোনরকম ভরসা করতে চাইছে না নির্বাচন কমিশন, অগত্যা তাই স্ক্রুটিনি ও নিখুঁত ভোটার তালিকা তৈরি করার জন্য নির্বাচন কমিশন এমনই সিদ্ধান্ত নিয়েছে।