গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International তেহরানের দিকে এগোচ্ছে মার্কিন রণতরী, হুঁশিয়ারি ইরানের

    তেহরানের দিকে এগোচ্ছে মার্কিন রণতরী, হুঁশিয়ারি ইরানের

    0
    47
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    তেহরানের দিকে এগোচ্ছে মার্কিন রণতরী, পাল্টা হামলা হলেই জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ক্রমেই যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্যে।
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রণতরীর অগ্রসর হওয়ার বিষয়ে। আর এরপরেই পাল্টা ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই-র অধীনস্থ সিনিয়র অফিসার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনও ধরণের হামলাকেই পুরোদস্তুর যুদ্ধ হিসেবে দেখবে তারা। এবং তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে।
    যুদ্ধবিমান এফ ১৫ই এবং যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ইরানের কাছাকাছি নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে তার বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে আমেরিকা।