গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International বরফে হেঁটে চলেছে পেঙ্গুইন, পাশে ট্রাম্প! মিম

    বরফে হেঁটে চলেছে পেঙ্গুইন, পাশে ট্রাম্প! মিম

    0
    61
    ছবি সৌজন্যে : এক্স

    গ্রিনল্যান্ড দখল যে এখনও তাঁর পাখির চোখ, আরও একবার বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বার সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি হোয়াইট হাউস।

    বদলে এআই দ্বারা নির্মিত একটি মিমের মাধ্যমে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি পেঙ্গুইন। পাশে ট্রাম্প। পেঙ্গুইনের হাতে আমেরিকার জাতীয় পতাকা। এর আগে গ্রাফিক পোস্ট করে একই বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।মিমটির জন্ম প্রায় দু’দশক আগে। ২০০৭ সালে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন ওয়ের্নার হারজ়গ,এনকাউন্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। সেই তথ্যচিত্রই হল মিমটির উৎস। তথ্যচিত্রে এক দৃশ্যে দেখা গিয়েছিল, একটি পেঙ্গুইন স্বজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা হেঁটে চলেছে আন্টার্কটিকায়। গত কয়েক দশকে সেই পেঙ্গুইনকে কেউ নিঃসঙ্গ, কেউ ধ্বংসবাদে বিশ্বাসী বলে বর্ণনা করেছেন।

    তা নিয়ে তৈরি হয়েছে বহু মিম।সেই ছবিকে ব্যবহার করেই এ বার গ্রিনল্যান্ড দখলের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, বরফের উপর দিয়ে আমেরিকার পতাকা হাতে এগিয়ে যাচ্ছে পেঙ্গুইন। পাশে হাঁটছেন ট্রাম্প। সামনে বরফঢাকা পাহাড়। সে দিকেই হেঁটে চলেছেন দু’জন। ক্যাপশনে লেখা,আলিঙ্গন করো পেঙ্গুইন-কে।