কিউবায় নৌ অবরোধের পথে আমেরিকা

0
100
ছবি সৌজন্যে : এক্স

ভেনেজুয়েলার পর ক্যারিবীয় দেশ কিউবা সরকারকে উৎখাত করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বলা হচ্ছে,হাভানায় তেল আমদানির উপর সম্পূর্ণ নৌ অবরোধের পরিকল্পনা করছে আমেরিকা।

পরিকল্পনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি প্রভাবশালী অনলাইন পলিটিকো ম্যাগাজিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।ওই কর্মকর্তা বলেছেন, তেল আমদানির ওপর নৌ অবরোধের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রশাসনের মধ্যে কিউবা সরকারের কিছু সমালোচক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমর্থনে এই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়েছে।এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ওয়াশিংটনের সাথে আঞ্চলিক শক্তিগুলোর সামঞ্জস্যপূর্ণ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে আরও তীব্র করে তুলবে। সেই সাথে পশ্চিম গোলার্ধে প্রশাসনের বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষাকে আরও স্পষ্ট করে তুলবে।এর আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর ভেনেজুয়েলার তেল এবং অর্থ কিউবায় পৌঁছানো বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার তেল বন্ধ করার ফলে কিউবায় ইতোমধ্যেই জ্বালানি সরবরাহ, বৈদ্যুতিক গ্রিড এবং অর্থনীতির জন্য ধ্বংসাত্মক হতে পারে। মাদুরোর বিরুদ্ধে তার পদক্ষেপ এবং ভেনেজুয়েলার তেল সরবরাহের নিয়ন্ত্রণ দখলে উজ্জীবিত ট্রাম্প কিউবা এবং কলম্বিয়া উভয়ের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।