গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata উইকেন্ডে শীতের হালকা দাপট রাজ্যে

    উইকেন্ডে শীতের হালকা দাপট রাজ্যে

    0
    61
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    উইকেন্ডে শীতের হালকা দাপট রাজ্যে। পরপর দু’দিনে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে।

    কলকাতায় দু’দিনে পারদ কমেছে প্রায় ১.৭ ডিগ্রি। তবে জানুয়ারির শেষ সপ্তাহে রাজ্যে বড় কোনও ঠান্ডার কামড় দেখার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাতদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা মোটামুটি একই স্তরে ঘোরাফেরা করবে।

    রাজ্যের কোথাও উল্লেখযোগ্য শীত বৃদ্ধি বা বড়সড় পারদ পতনের পূর্বাভাস নেই। সামগ্রিক ভাবে কুয়াশার দাপট কিছুটা কমবে বলেই আভাস মিলেছে।