
শুনানিতে ডেকে হয়রানি করার অভিযোগ তুলেছেন শশী পাঁজা। এসআইআর শুনানির জন্য রবিবার ডাকা হয়েছি রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে।
সেই মত রবিবার দুপুরে গিরিশ পার্কে কেশব অ্যাকাডেমির শুনানি কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী। শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই কমিশনের বিরুদ্ধে ক্ষোভউগরে দেন তিনি। শশী পাঁজা বলেছেন ২০০২-এ তালিকায় তাঁর নাম ছিল। তা সত্ত্বেও ডেকে পাঠানো হয়েছে। নথি হিসেবে আধার কার্ড দেখিয়েছিলেন। কিন্তু তারপরেও তাঁর কাছে জানতে চাওয়া হয় ১১টি নথির মধ্যে আর কিছু আছে কিনা। এতেই অসন্তুষ্ট মন্ত্রী শশী পাঁজা বলেছেন তিনি পাসপোর্ট দেখাবেন না। এটাই তাঁর প্রতিবাদ। শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে নিজের এনুমারেশন ফর্ম দেখান শশী পাঁজা। জানিয়েছেন তাঁর বাড়িতে চার সদস্য। তিনি তাঁর স্বামী ছাড়াও ২ মেয়ে রয়েছেন। কিন্তু তাঁকে ছাড়া আর কাউকেই ডাকা হয়নি। তাঁর ১১ টি নথিতেও ভুল নেই। কিন্তু তারপরেও হয়রানি করা হচ্ছে। বিষয়টি সিইওকে দেখা উচিত বলে দাবি। করেছেন শশী পাঁজা।
এদিকে শুনানির নোটিস পেয়েছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তাঁর পরিবারের ৪ জনকে নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দেবাংশু।









