ব্লকে ব্লকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা

0
110
ছবি সৌজন্যে : নিজস্ব
শনিবার রাতেই দিল্লি থেকে রাজ্যের সিইও দফতরে পেঁৗঁছয় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। পাঠানো হয়েছে নো ম্যাপিংয়ের ভোটার তালিকাও।
শনিবার রাতে সেই তালিকা ইআরওদের কাছে পৌঁছে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মত ব্লক অফিস, ওয়ার্ড অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানো শুরু হয়েছে। সিঙ্গুরের বিডিও অফিসে টাঙানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। আনম্যাপড ভোটারদের লিস্টও টাঙানো হয়েছে। প্রায় ২৫ হাজার নাম রয়েছে তালিকায় এমনটাই খবর।
অন্যদিকে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বিডিও অফিসে টাঙানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। গাইঘাটা বিধানসভার ৭টি পঞ্চায়েত এবং বনগাঁ দক্ষিণের ৬ টি পঞ্চায়েত এলাকায় তালিকা টাঙানো হয়েছে।