
মর্মান্তিক দুর্ঘটনা ফিলিপিন্সে। ভয়াবহ নৌকাডুবিতে মৃত ১৫। নিখোঁজ প্রায় ২৮ জন। জানা যাচ্ছে, ওই নৌকোতে ৩৫০ জন যাত্রী ছিলেন।
এই ঘটনায় ৩০৭ জনকে উদ্ধার করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, এম/ভি ত্রিশা কার্স্টিন ৩, দুই দ্বীপের মধ্যে পণ্য এবং যাত্রী ফেরি করে। ৩৩২ জন যাত্রী এবং ১৮ জন ক্রু সদস্য নিয়ে বন্দর শহর জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের দক্ষিণ জোলো দ্বীপের দিকে যাচ্ছিল ফেরিটি। ফেরিটি ডুবে যাওয়ার কারণ এখনও স্পষ্ট নয় এবং তদন্ত করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ড কম্যান্ডার রোমেল দুয়া।
অনুমান কোনোপ্রকার কারিগরি সমস্যার মুখোমুখি হয়ে মধ্যরাতের পরে ফেরিটি ডুবে যায় । উল্লেখ্য , ফিলিপিন্সে নৌকাডুবির ঘটনা নতুন নয়। এখানে ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায়। পাশাপাশি, জাহাজগুলির রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে এবং বিভিন্নক্ষেত্রে অতিরিক্ত যাত্রী বোঝাই করার প্রবণতা থেকেই এই অঞ্চলে জাহাজডুবির ঘটনা ঘটে বলে অভিমত স্থানীয়দের।








