
৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা ও চিনের। প্রতিরক্ষা, শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ এবং উদীয়মান প্রযুক্তি—এই সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতা চলছে, সে কথা বিশেষভাবে তুলে ধরেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও।
তাঁর বক্তব্যে স্পষ্ট, ভারত–আমেরিকা সম্পর্ক এখন কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এক শক্তিশালী অংশীদারিত্বও। একটি বিবৃতিতে রুবিও বলেছেন, আমেরিকার তরফে ভারতীয়দের প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। ভারত ও আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক।
এদিকে, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভারত ও চিন ভাল প্রতিবেশী, বন্ধু ও অংশীদার—এই সম্পর্ক দুদেশের জন্যই সুখের। এদিকে, ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি ২২টি স্বীকৃত ভারতীয় ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতবাসীকে।








