
আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের মাঝেই ফের চাপে চিন। অভিযোগ, আমেরিকার কাছে চিনের গুরুত্বপূর্ণ পরমাণু নথি পাচার করেছেন জেনারেল ঝাং ইউশিয়াকে।
শুধু তাই নয়, জিনপিংকে ক্ষমতাচ্যুত করার ছকও নাকি কষছিলেন তিনি। অভিযুক্ত জেনারেল চিনা প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু। ফলে এই বিষয় আরও তাৎপর্যপূর্ণ।জানা গিয়েছে, ৭৫ বছর বয়সী জেনারেল ঝাং ইউশিয়াকে, চিনের সামরক সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। পিপলস লিবারেশন আর্মি বা লাল ফৌজের জেনারেলকে পদ থেকে অপসারণ করার পরেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
চিনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ঝাং-এর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে। যদিও, এই অভিযোগগুলির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
