
আন্তর্জাতিক কূটনীতিতে স্থিতিশীলতার জন্য ভারতের গুরুত্ব অনস্বীকার্য। এমনটাই মনে করছে ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, সফল ভারতই পারে বিশ্বকে আরও স্থিতিশীল, উন্নত এবং নিরাপদ করে তুলতে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভারতের সাধারণতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পারা তাঁর জীবনের এক বড় সম্মান। একটি সফল ভারত বিশ্বকে আরও স্থিতিশীল, উন্নত এবং নিরাপদ করে তুলবে। এর ফলে সকলেই উপকৃত হবে। ৭৭তম সাধারণতন্ত্র দিবসে ইউরোপীয় জোটের দুই নেতা প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্টোনিও কোস্টা, উভয়েই উপস্থিত ছিলেন। ঘটনাচক্রে, এমন একটি সময়ে ইউরোপের সঙ্গে ভারতের এই বাণিজ্যচুক্তির আলোচনা চূড়ান্ত রূপ পাচ্ছে, যখন ওয়াশিংটনের সঙ্গে দিল্লির এক বাণিজ্যিক টানাপড়েন সৃষ্টি হয়েছে।
